MAITHON মাইথন (মুক্তধারা টুরিসম প্রপার্টি)

💐🌼🏵️MAITHON মাইথন🏵️🌼💐
মুক্তধারা টুরিসম প্রপার্টি

প্রত্যেকটা ফটো তে চেক করুন।

হয়ত সামনে দিয়ে অনেকেই গেছেন কিন্তু জায়গা টা তে যাওয়া হয় নি।বহুদিন আগে যাওয়া ভাবলাম এবার বন্ধুদের জানিয়ে দি। গ্রুপ এ পুরুলিয়া ঘুরতে গেলেই মাঁইথন বুড়ি ছোয়া করে চলে আসেন। কারণ মাইথন টাই শুধু ঘুরতে গেলে দু রাত্রি লাগবেই।

,▶️পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ প্রপার্টি মুক্তধারা টুরিসম
এই জায়গাটি পাহাড়ের ওপর ।আগে ফরেস্ট ডিপার্টমেন্ট এর ছিলো।বর্তমানে ৫ টি কটেজ আছে।কোন কটেজ থেকে বেস্ট ভিউ ভিডিও তে দিয়ে দিয়েছি।মূল বিল্ডিং এর দ্বিতল এ অবশ্যই থাকবেন কটেজ না পেলে। মূল বিল্ডিং এর দ্বিতল এ কোন রুম থেকে বেস্ট ভিউ সেটাও দিয়ে দিয়েছি।এখানেকমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ ১৮০০ থেকে ২০০০ পর্যন্ত ভাড়ায় রুম পাওয়া যায়। পুরো রিসোর্ট টির আম্বিয়েন্স অসাধারণ। বুক করে গিয়ে দেখুন ইচ্ছে করবে আবার যেতে।




✔️▶️অনেকই আছেন বেশি দৌড়াদৌড়ি না করে সেখান এ থেকে স্নিগ্ধ শান্ত পরিবেশে একটু সময় কাটাতে চান।তাদের জন্য আদর্শ জায়গা। বয়স্ক বাবা মা দের নিয়ে যাওয়ার পক্ষে আদর্শ।দু রাত্রি থাকা যথেষ্ট। নিজস্ব গাড়িতে গেলে গাড়ি রাখতে পারবেন। ড্রাইভার দের আলাদা থাকার জায়গা আছে। সেটার ডিটেইলস ও নিচে লিঙ্ক এ দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া একেবারে বাড়ির মতন।ঝাল মশলা বেশি নেই। সরকারি পরিষেবা এর প্রতি যাদের আস্থা নেই।গিয়ে দেখুন।অভিজ্ঞতা পাল্টাবে।





✔️✔️কোনো ২ রাত্রি থাকবেন????..
..…................
প্রথম দিন চেক ই ন করলেন।এখানে ১২ টায় চেক ই ন।তারপর বিকেল এ তাল ঘাট এ গিয়ে বসলেন বা নৌকাতে করে আনন্দ দ্বীপ এ যেতে পারেন।২০০ টাকা নেবে।যদি বাইরে না যেতে চান আপনি রিসোর্ট এর কটেজ বা কমন টেরেস থেকে মাইথন ড্যাম এর অপূর্ব শোভা দেখতে দেখতে সময় কাটাতে পারবেন।দারুন লাগবে।আগে থেকে বলে রাখুন গরম গরম পেয়াজ ডিম ভেজ বা চিকেন পকোড়া চলে আসবে।
পরের দিন সকাল সকাল কল্যানেস্বরি মন্দিরে যাবেন পুজো দিয়ে এসে ব্রেকফাস্ট সারুন।যারা গাড়ি নিয়ে যাবেন না তারা রিসোর্ট থেকে বেরোলেই ২০ টাকা তে অটো পাবেন।আবার ফিরতি পথে অটোতে আস্তে পারবেন।
ওখান থেকে হেঁটে ১০ মিনিট ড্যাম।ড্যাম থেকে ওপরে পাহাড়ের ওপর আপনি মুক্তধারা রিসোর্ট টি দেখতে পাবেন।দারুন লাগবে।এবার আপনি সকাল বা বিকেল এ বোটিং করুন বা ড্যাম এর অন্য দিকে বরাকর নদীকে দেখার জন্য রাস্তা ধরুন।নদীকে দেখলে একটা অন্যরকম অভিজ্ঞতা হবে লক গেট এর অন্যদিকে নদীতে জল নেই কেনো সে প্রশ্নের উত্তর ও পাবেন।সেখানে একটা পার্ক আছে।কাছেই গোগণা কলোনি বলে একটা জায়গা আছে। ড্যাম এর অপর প্রান্তে । অপূর্ব সূর্য মন্দির।এত হাওয়া সবসময় ঘণ্টাধ্বনি হতে থাকছে।
যেতে পারেন চামচ দ্বীপ।সবুজ দ্বীপ। আনন্দ দ্বীপ।নতুন দ্বীপ।প্রত্যেকটা জায়গায় যাওয়া যায়।দিয়ে আবার ফিরলেন রিসোর্ট এ গরম গরম খাবার দিয়ে দুপুরের আহরাদি সারলেন।বিকেলের সময়টা রিসোর্ট এ বসে ।বাগান ঘুরে ব্যালকনি তে বসে আড্ডা দিতে দিতে সময় কাটালেন।পরের দিন সকালে১০ টায় চেক আউট করে চলে আসুন।অসাধারণ উইকএন্ড ট্রিপ কাটবে এই রিসোর্ট থাকলে
▶️▶️▶️ বুকিং পদ্ধতি
অনলাইন এ করতে হবে।এটা সব থেকে বেস্ট প্রপার্টি লোকেশন এর দিক থেকেও।WBTDCL এর website
এ করতে হবে।
মজুমদার নিবাস নিয়ে অনেক লেখা পড়েছি।কিন্তু এই জায়গাটা নিয়ে কোনো লেখা ছবি আমার চোখে পড়েনি।। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে থাকা এই প্রপার্টি টার লোকেশন স্নিগ্ধতা আপনাকে আবার আসতে বলবে।।
কম দিনের মধ্যে অল্প বাজেট এ অসধারণ লোকেশন এর মধ্যে এটা পড়বেই নি সন্দেহে বলা যায়।






👌👌👌 আবারও বলছি যারা শুধু সময় কাটাতে চান বাড়ির ব্যস্ততা ক্লান্তি থেকে কিছু দিনের বিরাম এর জন্য তাদের পক্ষে আদর্শ।।।।।।।।

Post a Comment

0 Comments