চিকেন কাটলেট

চিকেন কিমা তো আজকাল কিন্তেই পাওয়া যায়, কিনে আনি হাফ কেজি করে, তাতে ১ চা চামচ রসুন বাটা,১ টেবিল চামচ আদা বাটা, এক মুঠো বেরেস্তা( তেলে সোনালী করে ভেজে তোলা পেয়াজ কুচি), টেস্ট অনুযায়ী নুন, কয়েক ফোটা লেবুর রস, পুদিনাপাতা কুচি,কাচা লংকা কুচি আর ২ টা পাউরুটি জলে ভিজিয়ে নিংরে সব একসাথে মিশিয়ে ফেলি। সামান্য চিনি ও দেই বাচ্চারা স্কুলের টিফিনে নেয় তো। এরপর শুধু তেল গরম করে ভেজে নি! ডুবো তেলেও ভেজে তোলা যায় তবে আমি শেকা তেলে একটু সময় নিয়ে ভাজি।
খুব সহজ রেসিপি এবং ভাজার আগ পর্যায় পর্যন্ত করে ফ্রোজেন করেও রাখা যায়। ঘরে অতিথি এলে ইন্সট্যান্ট রেডি করে ফেলা যায়।

Post a Comment

0 Comments