ফোর সিস্টার্স (মেঘালয়,আসাম,নাগাল্যান্ড,মনিপুর) ভ্রমণবৃত্তান্ত :

ফোর সিস্টার্স (মেঘালয়,আসাম,নাগাল্যান্ড,মনিপুর) ভ্রমণবৃত্তান্ত : 

সবার কাছে একটু সময় নিয়ে পড়ার অনুরোধ রইল l নর্থ-ইস্টের সেভেন সিস্টার্স এর কথা আমরা মোটামুটি জানি l এদের মধ্যে ৪ টা হল মেঘালয়,আসাম,নাগাল্যান্ড,মনিপুর l প্রথমে আমাদের প্ল্যান ছিল নাগাল্যান্ড এর হর্নবিল ফেস্টিভ্যাল দেখা যেটা ডিসেম্বরের ১-১০ তারিখে হয় l সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করি কিন্তু পরে ২ দিন ট্যুরের সময়সীমা বাড়িয়ে ঘুরে এলাম মনিপুর থেকেও lমনিপুর টা যে এত্ত ভালো লাগবে আমাদের সবার তা পরে বুঝতে পেরেছি l আমরা ৭ বন্ধু ছিলাম l আমি এইখানে সর্বোচ্চ চেষ্টা করবো বিস্তারিত তুলে ধরার(**একজনের গড় হিসেব অনুযায়ী**)








পূর্বপ্রস্তুতি :

১.ভিসা তে বাই রোড ডাউকি থাকতে হবে 

২.ট্রাভেল ট্যাক্স ৫০০ টাকা দিয়ে যেতে হবে কারণ ওখানে সোনালী ব্যাঙ্ক এর বুথ নেই 

৩.জুকো ভ্যালি তে অনেক ঠান্ডা,মাইনাস অলমোস্ট,প্রয়োজনীয় শীতের কাপড় নিতে হবে 

৪.নাগাল্যান্ড এ প্রবেশের আগে FRO নিতে হবে লোকাল থানা থেকে 

৫.মনিপুরে প্রবেশের আগে পাসপোর্ট এ সীল নিতে হবে চেকপয়েন্ট থেকে
৬.ডাউকি বাজার থেকে মানি এক্সচেঞ্জ করতে হবে এবং দেশ থেকে $100 এন্ডোর্স করে নিয়ে যেতে হবে 

(প্রতিদিন খাবারের খরচ গড়ে ৩০০ রুপি ধরে হিসেব করা হল)








দিন ১ ; ঢাকা টু সিলেট ভাড়া ৪৭০ টাকা,আগের দিন রাতে রওনা দিয়ে সকালে সিলেটের কদমতলী নামার পর সেখান থেকে বাস নিয়ে তামাবিল বর্ডার l বাস ভাড়া ৬০টাকা l পোর্ট ৯ টায় খুলে l ট্রাভেল ট্যাক্স এর কপি দেখিয়ে দুইপাশের ইমিগ্রেশন শেষ করে ডাউকি থেকে শীলং ট্যাক্সি ভাড়া করতে হবে l পার পারসন পড়বে ৩৫০ রুপি,তারপর শীলং থেকে গুয়াহাটি সুমো তে পড়বে গড়ে ২৫০ রুপি,তারপর গুয়াহাটি রেলস্টেশন এ গিয়ে ডিমাপুরের স্লীপার এর টিকেট কাটতে হবে,নিবে ২০০ রুপি,তারপর কামাখ্যা মন্দির এবং ব্রহ্মপুত্রের পাড়ে যাওয়া যাবে কিসুসময় কাটাতে,অটোতে রিসার্ভ হিসেবে গড়ে পড়বে ১০০ রুপি l তারপর খাওয়া শেষে ট্রেনে উঠে পড়বেন,ট্রেন ছাড়বে ১১:৩০ এ l 









 

দিন ২ :ডিমাপুরে ভোরে নেমে লোকাল থানায় এন্ট্রি করিয়ে কোহিমা চলে যান শেয়ার ক্যাব এ ,পার পারসন ৩০০ রুপি,তারপর ১০০০ এ রুম পেয়ে যাবেন ৪ জনের,গড়ে ২৫০ রুপি,তারপর গড়ে ১০০ রুপি তে ক্যাব ভাড়া করে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার স্ট্যান্ড আর কোহিমার টপ ভিউপয়েন্ট এ যান সন্ধ্যায় l 

দিন ৩ :সুমো তে করে গড়ে ৩০০ রুপি দিয়ে চলে যান বিসামা ট্রেকিং পয়েন্টে,২০০ রুপি তে জুকো ভ্যালি এর টিকেট কাটুন,তারপর ৩ ঘন্টা ট্রেক করে করে যান জুকো ভ্যালি হোমস্টে তে, সারাদিন মজা আর ঠান্ডায় ঘোরাঘুরি করুন আর ভ্যালি উপভোগ করুন কাপ নুডলস এর সাথে l এখানে রাতে পার পারসন খরচ হবে ৫০০ রুপি(ডিনার,থাকা.খাওয়া সহ)









দিন ৪ :আগের দিনের ঠিক করে রাখা সুমোতে করে হর্নবিল ফেস্টিভ্যাল ঘুরিয়ে হোটেল ড্রপিং পর্যন্ত গড়ে গাড়িভাড়া ৪০০ রুপি,হর্নবিল একটু টাইম নিয়ে দেখেছিলাম,আদিবাসী সংস্কৃতির মোহ ত্যাগ করা দুরূহ ছিল যদিও,তারপর চলে গেলাম আগে থেকে বুক করা হোটেল এ,গড়ে ভাড়া পড়েছিল ২৫০ রুপি l রাতে বের হলাম নাইট কার্নিভালে রাজু পয়েন্টে l 

দিন ৫ :পরদিন সকালে বাসে করে চলে যান মনিপুর এর রাজধানী ইমফালে,NST  থেকে পার হেড ২০০ রুপি,বাস ছাড়ে ৮ টায় , আগে যাবেন নাইলে টিকেট মিস করবেন,১ টায় পৌঁছে আমরা চলে গেলাম পার হেড ৩০০ রুপি অটোতে "loktak lake - বিশ্বের একমাত্র ভাসমান লেক " অতুলনীয় রূপ তার গোধূলিতে l ছবি তুলে ইমফল NST তে এসে ২০০ রুপি পার হেড এ হোটেল পেয়ে গেলাম l রাতে গেলাম হোটেল এর পাশেই অবস্থিত "sanghai festival'' এ,নাইট ফেস্টিভ্যাল থেকে এসেই ঘুম l 

দিন ৬ :ভোরে উঠে ১০০ রুপি পার হেডে পুরা ইমফাল এর মূল জিনিসগুলা দেখে নিলাম,তারপর গেলাম Kangla Fort এ l সেখান থেকে ফিরে এসে ১ টার বাস ধরলাম,গন্তব্য শীলং,ভাড়া ৯০০ রুপি l এইটা ছিল অলমোস্ট ১৮ ঘন্টার জার্নি বাট কষ্টকর নয় l 










দিন ৭ :সকালে এসে শীলং নেমে শপিং সেরে নিলাম,তারপর চলে গেলাম ডাউকি,ভাড়া ৩৫০ রুপি,সেখানে ডাউকি রিভারে গড়ে ১৫০ রুপি তে বোটিং করে বর্ডার ক্রস করে চলে এলাম প্রিয় বাংলাদেশে l অনুরূপে ১০০ টাকা দিয়ে সিলেট , পাঁচ ভাই হোটেল এ জব্বর খাওয়াদাওয়া শেষে,SUST ক্যাম্পাসে বন্ধুদের সাথে ঘুরে ৪৭০ টাকায় এলাম ঢাকায় পরদিন সকালে l

 

খরচ ; ৪৭০+৬০+৫০০+১০০+৪৭০=১৬০০ টাকা 

রুপি : ৩৫০+২৫০+২০০+১০০+৩০০+২৫০+১০০+৩০০+২০০+৫০০+৪০০+২৫০+২০০+২০০+৩০০+১০০+৯০০+৩৫০+১৫০+খাবার খরচ (৩০০*৭)=৭৫০০ রুপি =৯০০০ টাকা 

মোট : ১০৬০০ টাকা 

সবার কাছে একটাই অনুরোধ আমরা যখন বাইরে যাই তখন সেখানকার সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং পরিবেশটাও সুন্দর রাখব l লেখায় ভুলভ্রান্তি থাকলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ট্যুর নিয়ে যেকোনো মতামত আপনারা কমেন্টে/ইনবক্সে জানাতে পারেন


Collected..




Post a Comment

0 Comments