#বঙ্গচিংড়ি_modified
গদগদ চিত্তে উইথ কর্তা মানিকতলা বাজার গিয়েছিলাম। বাগদা ও ভেটকির সাইজ ও প্রাচুর্য দেখে একেবারে কোনটা কিনবো কোনটা ছাড়ব মার্কা অবস্থা।আমার বিহ্বল অবস্থা এই বাজারে এলে প্রায়ই হয়,কর্তা অনেকবার এই বিপদে আগে পড়েছেন।
আমাকে পকেটের কথা মনে করালে বললাম পকেট খালি হলে ব্যাটা LIC পলিসিগুলো থেকে লোন নেবো।
কর্তা আমার উত্তর শুনে ঐ বাজারেই ভবিষ্যতে মাছ বেচতে বসতে হবে কিনা ভাবছিলেন।
এমতবস্থায় খেয়াল হল ওনার পকেটের ফোনটি নেই,অথচ ঢোকার সময় দিব্যি ছিল।
অগত্যা মাছ না কিনে থানা-ডায়েরি-সিমব্লক-নয়া সিম-নয়া ফোন সব ঝামেলা সেরে মনটা হু হু করে উঠলো মশাই মাছগুলোর জন্য।
তোকে আজ আনবোই বলে উনি আবার গেলেন ।আনলেন,বাছলাম,রাঁধলাম,খেলাম।
রেসিপি :: বাটার - হাল্কা ভাজা -- দু একটা মুখে পোরা -- রসুনকুচি ঐ বাটারেই ভাজা -- অল্প লেবুর রস -- পার্সলেকুচি (শেষে যতটা ছিল নষ্ট হবার ভয়ে বেশি দিয়েছি,টিপিক্যাল বঙ্গনারীর সিজন এখন)-- আবার দুএকটা মুখে পোরা -- টেবিলে সার্ভ করার সময় নিজের ভাগে কম নিয়ে ভীষণভাবে স্যাক্রিফাইস করা।।


0 Comments