পুজো সবার জন্য নয়
যে মধ্যবিত্ত বেকার ছেলেটা চাকরি পাইনি বলে তার প্রেমিকা আজ অন্যের স্ত্রী সেই ছেলেটার কাছে পুজো মানে তো দুঃখগুলো তরতাজা হবার একটা সময়..
যে মেয়েটা সারাবছর কাজ করে নিজের সংসার টানছে সেই মেয়েটা বাবা মার জন্য জামা কাপড় কিনতে গিয়ে নিজের জন্য কিছু কিনতে পারেনা .. আর মুখে আলতো হেসে বলে পুজোতে বেরোবো না একটু রেস্ট নেবো কটাদিন তাই আর কিছু কিনলাম না..
যে মেয়েটা প্রত্যন্ত গ্রামে থেকেও দুচোখে স্বপ্ন বোনে রোজ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়ছে যে হাজার প্রতিকূলতাকে বুকে চেপে রেখে পুজো মানে তো তাকে আবারো মণ্ডপে গেলে শুনতে হবে বাবা দেখো বয়েস তো কম হলোনা বিয়ে করার বালাই নেই.. হয়তো কোনো লটঘট আছে.. হয়তো আবার একটা সম্বন্ধ আনবে কেউ...
পুজো তাঁদের কাছে তাঁদের কষ্ট গুলোতে ছেঁকা পাবার একটা সময় মনেহয় .. তারা ভয়ে গুটিয়ে রাখে নিজেদের আনন্দ থেকে.. তারা ভাবে আনন্দ তাঁদের জন্য নয়.. আনন্দের জন্যও যে সমাজ দেখে সামর্থ্য আর পসিশন..
যে বেকার ছেলেটা নিজের কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে.. রাতের পর রাত জেগে কাটাচ্ছে বইয়ের সাথে.. সেও মেন থেকে বাদ গেলে অল্পের জন্য... মণ্ডপে সবলোক এর মাঝেই তাকে বলা হয় তোর আর হবেনা.. শুধু শুধু শুধু চেষ্টা করছিস.. সবার জন্য সবটা নয়..
এইসব মানুষ দের জন্য বেকারদের কাছে সামাজিক অনুষ্ঠান গুলো দুর্বিসহ হয়ে দাঁড়ায়.. তারা নিজেদের গুটিয়ে রাখে.. বার বার বুঝিয়ে দেওয়া হয় তুমি কতটা শুন্য.. শুন্য থেকে পূর্ণ হবার পথ চলাই কেউ সাথে থাকেনা কিন্তু তোমার শুন্যতা কে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার মানুষের অভাব হয়না.. তারা তোমার প্রতিকূলতা গুলো কে তোমারশক্তি নয় তোমার ব্যার্থতার দিকে মোড় দিতে চাই..
আসলে সব মেয়েরা কিন্তু মেকআপ বিয়ে..ছেলে এদের পিছনে ছোটেনা.. সব ছেলেরা বাবার টাকায় বাইকবাজিও করেনা..
কেউ কেউ বুকের মধ্যে স্বপ্নও বোনে...
(Soumi Goswami)

0 Comments