২ দিনের ত্রিপুরা ভ্রমণের ইতিবৃত্ত :

২ দিনের ত্রিপুরা ভ্রমণের ইতিবৃত্ত :

স্বল্পসময়ে স্বল্পখরচে যারা ভারতের কিছু ইতিহাসসমৃদ্ধ ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে চান তাদের জন্যে এই পোস্টটি সহায়ক হতে পারে l আপনি চাইলে মাত্র ২ দিনে ২০০০ টাকাতেই ভ্রমণ করতে পারেন ত্রিপুরা l  ত্রিপুরা উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। বাংলাদেশের বাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সাথে স্থলবন্দর রয়েছে এই রাজ্যটির l আগরতলা ত্রিপুরার রাজধানী যা হলো ঢাকার সবচেয়ে নিকটবর্তী ভারতের সাথে,মাত্র ২.৫-৩ ঘন্টাতেই ট্রেনের মাধ্যমে চলে যাওয়া যায় অনায়াসেই l সহজ কথায়-

-ঢাকার খুব কাছে হওয়ায় ভোগান্তি কম বলে শপিং এর উদ্দেশ্যে যেতে পারেন,সব ধরনের দোকান আছে ওখানে l

- আগরতলার বিমানবন্দর থেকে ভারতের সব রাজ্যেই প্লেনে যাতায়ত করা কলকাতা অপেক্ষা অধিকতর সহজ l

পূর্বপ্রস্তুতি:-

-ভিসা তে "By road Agartala" উল্লেখ থাকতে হবে l যদি না থাকে তবে ৩০০ টাকা দিয়ে এক্সট্রা পোর্ট এন্ডোর্স করে নিন ভিসা সেন্টার থেকে l

-মানি এক্সচেঞ্জের সময় একটা ডলার ভাঙানোর স্ক্রিপ্ট রাখুন,ফেরার সময় পোর্টে দেখাতে হয় ঐটা l

দিন ১ -

কমলাপুর থেকে মহানগর প্রভাতী ছেড়ে যায় সকাল ৭:৪৫ এl ২.৫ ঘন্টা পরে আখাউড়া স্টেশনে নামিয়ে দিবে l ভাড়া ১৬০ টাকা l স্টেশন থেকে বর্ডার শেয়ার অটোতে করে চলে যান বর্ডার এ ২০ টাকা দিয়ে l ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে দুই পাশের ইমিগ্রেশন শেষ করে চলে যান ভারতে l ইমিগ্রশনে খুব বেশি সময় লাগে না l ১১-১২ টার ভিতর চলে যেতে পারবেন l তারপর টাকা ভাঙিয়ে নিন পাশেই l রিকশা/অটো নিয়ে চলে যান বটতলা মোড়ে ৫০ রুপি দিয়েl ওখানে অনেক হোটেল পেয়ে যাবেন ভালো মানের এসি হোটেল ৮০০ রুপি নিবে ডাবল বেডের lদুপুরে ৮০ রূপিতেই ভালো খেতে পারবেন l তারপর রিকশা নিয়ে ২০ রুপিতে চলে যান উজ্জয়ন্ত প্যালেসlরাজা কিশোর মানিক্যর রাজপ্রাসাদ এটি l এটি এখন জাদুঘর l নিচের দিকে একটা অংশে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরা হয়েছে বিস্তৃতভাবে l এখানে এন্ট্রি ফী ২০ রুপিl ওখানে থেকে ৩০ রুপি ভাড়া দিয়ে চলে যান হেরিটেজ পার্কে l ওখান থেকে ত্রিপুরা ট্রাইবাল মিউজিয়াম দেখে চলে যান ২০ রুপি দিয়ে স্টেট হাই-কোর্ট এ l এটি নর্থ-ইস্ট এর সবচেয়ে পুরাতন হাই-কোর্ট ভবন l রাতে দেখে আসুন বিখ্যাত গেদু মিয়ার মসজিদ l তারপর রাতের বেলায় চাইলে স্ট্রিট ফুড,মুভি,শপিং যা ইচ্ছা করতে পারেন l আবারও বলতেসি আমি,আগরতলায় সব ধরনের শোরুম/আউটলেট আছে l






দিন ২ :-

সকালে ভোর বেলায় ঘুম থেকে উঠে বটতলার পাশেই বাস-স্ট্যান্ড থেকে চলে যান উদয়পুর l বাস ভাড়া ৬০ রুপি l উদয়পুর ঘোরার জন্যে ২০০ রুপিতে একটা অটো ভাড়া করে ভুবনেশ্বরী,ত্রিপুরেশ্বরী,মাতাবাড়ি মন্দির এবং মুক্তমঞ্চ দেখে নিন l ওখান থেকে ২০ রুপি দিয়ে বাসে করে চলে যান মেলাঘরে l ওখানে দেখবেন মূল আকর্ষণ "নিরমহল" l রুদ্রসাগরের মাঝে তৈরী এই স্থাপত্যশিল্পের মাঝে চলে যান ট্রলারে করে জনপ্রতি ৩০ রুপি দিয়েl গিয়ে কিছু সময় অতিবাহিত করুন l তারপর দুপুরে উদয়পুর এর মুসলিম হোটেলে চিকেন বিরানি খেতে পারেন ৭০ রুপিতে l এখন থেকে কুমিল্লা অনেক কাছে l যাই হোক এবার ফেরার পালা l বাস এ উঠে আগরতলা চলে আসুন ৭০ রুপি নিবে,ফিরতে লাগবে ১.৫ ঘন্টার মতো l নেমেই চলে যান বর্ডারে অটো নিয়ে ২০ রুপিতে l ইমিগ্রেশন শেষ করে একইভাবে ফিরে যান ঢাকায় l রাত ৯ টার ভিতরেই কমলাপুর থাকতে পারবেন l






খরচ:-

আমি আর রাতুল আমরা ২ বন্ধু গিয়েছিলামl ট্রাভেল ট্যাক্স,যাওয়া আসা,হোটেল,খাওয়া,স্পট এন্ট্রি ফী-সব কিছু মিলিয়ে আমাদের জনপ্রতি ২০০০ টাকা লেগেছিল(শপিং বাদে শুধু ট্যুর এর খরচ) l

Post a Comment

0 Comments