চালামথাং (সিকিমের সবচেয়ে পরিস্কার পরিছন্ন একটি অর্গানিক ভিলেজ)
আরেকটি অফবিট জায়গার সন্ধানে বাঙালির বেড়ানো গ্রুপের নতুন সংযোজন: #চালামথাং
সাউথ সিকিমের ছোট্ট এবং সুসজ্জিত একটি গ্রাম চালামথাং। স্থানীয় লেপচা ভাষায় 'চালামথাং' কথার অর্থ হলো কমলালেবুর বাগিচা। যদিও কমলালেবুর বাগিচা দেখতে হলে নভেম্বর মাসের শেষ ও ডিসেম্বর মাসের শুরুতে যেতে হবে। চালামথাং সিকিমের সবচেয়ে পরিস্কার পরিছন্ন একটি অর্গানিক ভিলেজ। ইয়াকসাম বা উত্তরে যাওয়ায় পথে প্রকৃতির পরম সৌন্দর্যের স্বাদ পেতে এই গ্রামে কাটিয়ে যেতে পারেন দুদিন। হোমস্টে থেকে পাহাড়ের দুর্দান্ত ভিউ আর সঙ্গে স্থানীয় খাবারের স্বাদ আপনাকে এক স্বর্গীয় অনুভুতি এনে দেবে।
এই গ্রামের বেশিরভাগটাই আপনাকে পাঁয়ে হেটে ঘুরতে হবে। মূলত: প্রকৃতিকে খুব কাছ থেকে যাঁরা দেখতে চান, প্রকৃতির নিঃস্তব্ধতা কে যারা নীলকন্ঠের মতো পান করে নিতে চান তাঁদের জন্যই এই চালামথাং গ্রাম। পাইনের বনে হারিয়ে যাওয়া বা ছোটখাটো ট্রেকিং, গ্রামের টাটকা সব্জির রান্না, রংগীত নদীতে মাছ ধরা সবই উপভোগ করতে পারবেন অপূর্ব সুন্দর এই জনপদে।
চালামথাং থেকে কাছেপিঠে রাভাংলা, নামচি চারধাম, সম্পদ্রুপ্সে মনাস্ট্রি, টেমি টি গার্ডেন, টেনডং বায়ো ডাইভার্সিটি পার্ক প্রভৃতি জায়গা গুলি সহজেই ঘুরে আসতে পারেন। দিনে দিনেই ঘুরে আসা যায়। এছাড়া আপনি "তারে ভিরে" জায়গাটিও দেখতে ভুলবেন না। ১০,০০০ ফিট দীর্ঘ পাহাড়ী ঢালে সরু সর্পিল পথ চলে গেছে মাঝ বরাবর। যেখান থেকে আপনি দেখতে পাবেন রংগীত ও তিস্তা নদীকে। এছাড়া তারে ভিরের হিলটপে আপনি দেখা পেতেই পারেন বিরল প্রজাতীর বন্য পাহাড়ি ছাগলের। "তারে ভির" প্রকৃতির এক আশ্চর্য্য সৃষ্টি। পাইনে মোড়া তারে ভির তাই কোনমতেই মিস করবেন না।
নিউ জলপাইগুড়ি থেকে চালামথাং এর দূরত্ব ১০০কিমি।
◆ গাড়ী ভাড়া- ৪০০০-৪৫০০/- (রিজার্ভ করতে হবে, কোনো শেয়ার গাড়ি পাবেন না)
◆ কোথায় থাকবেন: এই এলাকায় থাকার জন্যে ছোট খাটো অনেক হোমস্টে পেলেও আমার পছন্দের সবচেয়ে ভালো হোমস্টে হল "চালামথাং হোমস্টে"। এখানে খরচ জন প্রতি প্রতিদিন ১২৫০-১৬৫০/- (সমস্ত মিলসহ)।
কন্টাক্ট: 07003600355
এক বন্ধু চালামথ্যাং থেকে ঘুরে এসে যে প্রতিক্রিয়া দিয়েছিলেন তা আপনাদের সাথে শেয়ার করলাম...
"আমি গত কয়েক বছর ধরে সিকিমের আশেপাশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এই হোমস্টে অবশ্যই আমার অন্যতম প্রিয় হোমস্টের মধ্যে একটি। আপনি যদি নিরিবিলিতে সবরকম স্বাচ্ছন্দ্যযুক্ত এবং প্রকৃতিকে আপন মনে উপভোগ করার জন্য কোনও জায়গা খুঁজছেন তবে এই জায়গাটি হবে আপনার জন্যে সবচেয়ে উপযুক্ত। আপনি এখানে খাঁটি সিকিমিজ গ্রামীণ জীবনধারা, জৈব খাদ্য এবং লোককাহিনী, জঙ্গলের স্বাদ এইরকম ভিন্ন ধরণের অভিজ্ঞতা পেতে পারেন।
◆ রুম: খুবই ভাল।
◆ খাবার: চমৎকার নিরামিষ খাবার।
◆ রান্না: আমি এখানে 2 দিন থাকি এবং একজন হার্ডকোর নন-ভেজ লোক হওয়া সত্ত্বেও তাঁরা যে খাবারটি দেয় সেটার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, কারণ দুর্দান্ত স্বাদের কারণে আমি এটিকে এখনও মিস করি, এক কথায় অসাধারণ।
সর্বদা হাসি মুখ সহ অমৃতবাবুর আতিথিয়োতা আপনাকে মুগ্ধ করবেই। এছাড়াও তাঁর পরিবার আপনাকে এতটাই আপন করে নেবেন যে, ঐ কয়েকদিন আপনি নিজের বাড়িটিও ভুলে যাবেন।
চালামথাং থেকে আপনি তুষারাবৃত পাহাড়, উপত্যকা ও সাথে স্বচ্ছ জলধারার একটি নদীও দেখতে পাবেন। প্রকৃতি ও নীরবতার মাঝে দুর্দান্ত অভিজ্ঞতার জন্য সত্যি এটি একটি দুর্দান্ত জায়গা। একবার গেলে বারবার যেতে মন চাইবে। অবশ্যই আবার ফিরে যাবো। দুর্দান্ত অভিজ্ঞতার জন্য অমৃত এবং তাঁর পরিবারকে অসংখ্য ধন্যবাদ।"
তাহলে এবারের উইকেন্ডে কয়েকজন বন্ধু বা 2/3 টি পরিবার নিয়ে একবার ঘুরে আসতেই পারেন এই সুন্দর জনপদে।
#বাঙালির_বেড়ানো গ্রুপ সর্বদা চেষ্টা করছে আপনাদের নতুন নতুন জায়গার হদিস দিতে, সিকিমের অফবিট জায়গা চালামথাং হল নতুন সংযোজন। কেমন লাগছে আমাদের এই প্রচেষ্টাকে আর যদি প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে, তাহলে পরে খুঁজে পেতে সুবিধা হবে।
পুনশ্চ: এই লেখাটি আমাদের গ্রুপের কপিরাইট লেখা, কোনো গ্রুপ বা ব্যক্তি যদি এই লেখাটি কপি করেন বা শেয়ার করেন তবে অবশ্যই আমাদের গ্রুপের নাম লিখে দেবেন।
©বাঙালির বেড়ানো- A Bengali Travel Group.

0 Comments