ঘুরে আসতে পারেন হিমালয়ের কোলে এক শান্ত নিরিবিলি জায়গাতে, যেখান থেকে আপনি দেখতে পাবেন স্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা এবং সবার আকর্ষণীয় কমলালেবু.
আমরা পাহাড়ি হোমস্টে বলতে যা বুঝি ঠিক তেমনি একটি পরিবেশে কাটিয়ে এলাম এরকম একটি হোমস্টেতে যা শিলিগুড়ি থেকে মাত্র 70km দূরে.
এখানে এসে আমাদের উপরি পাওনা হলো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে বানানো মাখন এবং কাঠের উনুনে তৈরী করা রান্না যা মনে করিয়ে দিতে বাধ্য স্বাদ হয়তো এটাতেই.
পেয়েছি অনেক আদর যত্ন অনেক সন্মান. দেখেছি সকালে উঠে কাঞ্চনজঙ্ঘা, দেখেছি প্রচুর কমলালেবু, অর্কিড ও অন্যান বাহারি ফুলের গাছ.
একদিন এখান থেকে ঘুরে এলাম তিনচুলে, লামাহাটা, তাকদা. ভিড় থেকে অনেক অনেক দূরে. আসলে আমরা গিয়েছিলাম এটা ভেবে যে তিনচুলে গিয়ে থাকবো, কিন্তু কোথাও জায়গা পাইনি আর খুব ভিড়, মনে হচ্ছে যেন কোনো মেলা চলছে. তখনি এক বন্ধুর পরামর্শে চলে এলাম এখানে. যাক শাপে বর হয়েছে.
দুদিন পরিবার নিয়ে কাটিয়েছি খুব শান্তিতে.
কমলালেবু আর কাঞ্চনজঙ্ঘা দেখতে হলে চলে যান এই জায়গাতে পরিবার নিয়ে.
জায়গার নাম ** ছোট মাঙয়া**.




0 Comments